“কয়ালখালিতে কোনো বেকার থাকবে না, সকলের কর্মসংস্থানের দায়িত্ব আমার।”
কয়ালখালির তরুণ সমাজ ও কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে আমি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখি। এলাকার মানুষের দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আমি বিশ্বাস করি, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে নয়—মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমেও নিশ্চিত হয়।
কয়ালখালির প্রতিটি কর্মক্ষম মানুষের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
Engr. T S Ayub
Senior Joint Secretary
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি



