“উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়—মানুষের প্রয়োজন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নও একটি সমৃদ্ধ সমাজের গুরুত্বপূর্ণ অংশ।”কয়ালখালী পশ্চিমপাড়া মৌলভী জামে মসজিদের দ্বিতীয় তলা নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।এসময় তিনি বলেন, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।কয়ালখালীর মানুষের প্রয়োজন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক কল্যাণকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
— ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব



