ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রীবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক, বাঘারপাড়া–অভয়নগর–বসুন্দিয়ার জননেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রায়পুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে।ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন রায়পুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জামাত ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।শিক্ষার্থীদের শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী



