শিরোনাম:শারদীয় দুর্গাপূজার শেষলগ্নে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবেরবিস্তারিত:শারদীয় দুর্গাপূজার শেষলগ্নে যশোর-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।যশোর-৪ এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখার বার্তা দেন।#ইঞ্জিনিয়ার_টি_এস_আইয়ুব #যশোর৪ #শারদীয়_দুর্গাপূজা #সামাজিক_সম্প্রীতি #যশোরের_উন্নয়ন
শারদীয় দুর্গাপূজার শেষলগ্নে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের



