ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্যই ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নিরন্তর সংগ্রাম
ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের রাজনৈতিক জীবন সংগ্রাম, আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক দীর্ঘ অধ্যায়। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ব্যক্তিগত ক্ষমতা বা সুবিধা নয়; বরং মানুষের অধিকার, মর্যাদা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।তিনি বিশ্বাস করেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে এবং রাষ্ট্রে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে। সেই লক্ষ্যেই মানুষের পাশে থেকে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, “সংগ্রাম চলবে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে তিনি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে আসছেন।মানুষের অধিকার, দেশের স্বার্থ ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে—সংগ্রাম চলবে।



